ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নাজিরপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পিরোজপুর অফিস:
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। কর্মসূচির আওতায় রাজলক্ষ্মী কলেজ, এস এম দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসা, সপ্তগ্রাম সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় এবং সেখমাটিয়া স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই এমপির নির্দেশনা এবং রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রুবেলের সহযোগিতায় সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদল ও রাজলক্ষ্মী কলেজ ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য জহিরুল ইসলাম, নাজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মিঠু, সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাজু সরদার, রাজলক্ষ্মী কলেজ ছাত্রদলের সভাপতি সৌরভ মিনা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাসান, সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল্লাহসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

উলিপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা প্রদান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

নাজিরপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সর্বশেষ পরিমার্জন : ০৬:২৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬