ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
নাভারণ বাজার পরিস্কার অভিযানে এমপি মাওলানা আজীজুর রহমান

সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৬ বার পঠিত

সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি: রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টা থেকে শার্শা উপজেলার নাভারণ বাজারে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন শার্শার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। জনসেবার রাজনীতির বাস্তব দৃষ্টান্ত হিসেবে তিনি নিজ হাতে বাজারের ময়লা পরিষ্কার কাজে অংশ নেন।
আমীরে জামায়াতের নির্দেশনায় শার্শা ইউনিয়নের জামায়াতের কর্মীদের সঙ্গে নিয়ে এই পরিস্কার অভিযান শুরু করা হয়। বাজারের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে একযোগে কাজ করেন নেতাকর্মী ও স্থানীয় জনগণ।
এ সময় মাওলানা আজীজুর রহমান বলেন, “জনসেবার রাজনীতি মানে শুধু কথা নয়—মাঠে নেমে কাজ করা। পরিচ্ছন্ন বাজার ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।”
পরিস্কার কার্যক্রম চলাকালে স্থানীয় ভ্যানচালক আবুসাঈদ বলেন,
“আমার জীবনে শার্শায় এমন এমপি কখনো দেখিনি, যিনি নিজেই আগে পরিস্কার করতে নেমেছেন। এতে আমরা খুবই আনন্দিত।” পথচারী আসাদুজ্জামান বলেন, “এমপি সাহেবের এই কাজ দেখে আমরা বুঝতে পারছি, আগামীতে শার্শার জন্য ভালো কিছু হতে যাচ্ছে।”
নাভারণ বাজারের ব্যবসায়ী হাসান আহমেদ বলেন, “আমাদের নাভারণ বাজারে এই প্রথম দেখলাম শার্শার এমপি নিজেই ময়লা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিচ্ছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়।”
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, শার্শা ইউনিয়ন আমীর মাওলানা আবু ইয়াহইয়া এবং নাভারণ উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান। তাঁর নেতৃত্বে পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মাসুম বিল্লাহ, হাসান আহমেদ, আবু সুফিয়ানসহ আরও অনেক স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক।
স্থানীয়রা জানান, একজন জনপ্রতিনিধিকে এভাবে সরাসরি জনকল্যাণমূলক কাজে অংশ নিতে দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করছেন।





















