ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নাশকতা মামলায় সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০১:১৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / ১২১ বার পঠিত

দুইটি নাশকতা মামলায় বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার সাবেক প্যানেল মেয়র জার্জিস আলম রতনকে (৫৪) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার রতন পৌর শহরের মালশন গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আজ শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার সাহেবপাড়া নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার হোন তিনি।

পুলিশ জানায়, গত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা এবং ১৯ আগষ্ট দিবাগত রাতে সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটনায় আরেকটি মামলা দায়ের হয়।

এই দুইটি মামলায় শুক্রবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকা থেকে জার্জিস আলম রতনকে গ্রেপ্তার করে পুলিশ।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, ‘গ্রেপ্তারকৃত জার্জিস আলম রতনকে আদালতে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নাশকতা মামলায় সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ০১:১৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫