ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নিখোঁজের ৩ দিন পর ঢা’বির সাবেক শিক্ষার্থীর লাশ উদ্ধার

মো: আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০২:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ৭২ বার পঠিত

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট স্টেশন বোর্ড ক্লাবের লেকে ভাসমান অবস্থায় হাসিন রায়হান সৌমিক (৩২) এর মরদেহ উদ্ধার করে শাজাহানপুর থানা পুলিশ। সৌমিক সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন শেষ করা সৌমিক তার পরিবারের সাথে শহরের জলেশ্বরীতলা নূর মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করতেন। তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
সৌমিক গত বৃহস্পতিবার বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসা থেকে সন্ধ্যার পর হাঁটতে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। সৌমিকের বাবা তৌফিকুর রহমান ছেলেকে না পেয়ে গত শুক্রবার সকালে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আরও পড়ুন:


















