ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
নিজের ভোট নিজে দিবেন; সিইসি প্রধান নাসির

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- / ৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য একটাই- সুষ্ঠু-সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এ নিয়ে আমাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হলে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত”ভোটার নিবন্ধন প্রক্রিযায় চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির জন্য মাঠে নামিনি। আমরা নেমেছি-একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচনের জন্য। দিনব্যাপী কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচনে আপনারা পক্ষপাতভাবে কাজ করবেন না। ভয়ের কোনো কারণ নেই। আগে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হতো। এবার সেটার উল্টো হবে। কারো পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে। আমরা কিন্তু শক্ত অবস্থানে যাব। কাজেই আপনারা সঠিকভাবে আইনকানুন মেনেই কাজ করবেন। সঠিকভাবে কাজ করলে আমরা সুন্দর নির্বাচন উপহার দেব। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের এবং দেশবাসী ও সবার সহযোগিতা নিয়ে সুষ্ঠু-সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো.মঈন উদ্দিন খাঁন, অতিরিক্ত সচিবকে এম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি প্রমুখ।
আরও পড়ুন:






















