ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
লামায় ২লাখ ২৫ ঘনফুট বালু জব্দ,২ পয়েন্টে অভিযান
নিলামের পরেও থামেনি অবৈধ বালু উত্তোলন!

জাহিদ হাসান, বান্দরবান
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১৬৭ বার পঠিত

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বালুমহালের ৩টি পয়েন্ট আনুষ্ঠানিকভাবে নিলাম দেওয়ার পরও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি। বরং নিলাম কার্যক্রম শেষ হওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)-এর যৌথ অভিযানে নতুন দুটি অবৈধ বালু উত্তোলনের পয়েন্ট জব্দ করা হয়েছে। এ সময় প্রায় ২ লাখ ২৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য অনেক।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার (১৫ অক্টোবর) লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমতলী সরই খাল থেকে অবৈধভাবে শেলু মেশিন (ড্রেজার) ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছিল।প্রথমে সরই খালে ৩টি বালুমহালের পয়েন্ট বিধি মোতাবেক নিলাম দেওয়া হয়। কিন্তু নিলাম শেষে জানা যায়, কিছু অসাধু চক্র নিলামের বাইরেও অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে।এই তথ্যের ভিত্তিতে ইউএনও মোঃ মঈন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ তাৎক্ষণিকভাবে অতিরিক্ত দুটি নতুন পয়েন্টে অভিযান চালান। অভিযানকালে ওই দুটি পয়েন্ট থেকে আনুমানিক ২ লাখ ২৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে সরই পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এবং পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পরিবেশ ও নদীর স্বাভাবিকতা রক্ষায় এ ধরনের অসাধু কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে।
জব্দকৃত বালুর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।


















