নীলফামারী প্রতিনিধি: দেওয়ানি ও ফৌজদারি মামলার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, দ্রুত নিষ্পত্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে বিচার বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় নীলফামারী জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে অংশগ্রহণ করেন নীলফামারীর পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।
সম্মেলনে পুলিশের পক্ষ থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে মামলাসংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য এ ধরনের সম্মেলন আয়োজন করায় ধন্যবাদ জানানো হয়।
এ সময় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিচারিক কার্যক্রমের প্রতিবন্ধকতা দূর করা এবং সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আহ্বান জানানো হয়।
সম্মেলনে বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, জেলা পরিষদের প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি), সরকারি কৌঁসুলি (জিপি), সিভিল সার্জনের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নীলফামারী প্রতিনিধি 




















