ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নৃশংস হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ

আলমগীর হোসেন (ময়মনসিংহ ব্যুরো চিফ)
- সর্বশেষ পরিমার্জন: ০১:০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৪২ বার পঠিত

রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে যুবদল সন্ত্রাসীদের দ্বারা হত্যা, খুলনায় যুবদলের সাবেক নেতাকে শিবির সন্ত্রাসীদের দ্বারা হত্যা এবং চাঁদপুরে মসজিদের ইমামের উপর নৃশংস হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ ১৩ জুলাই, ২০২৫ রবিবার বেলা পাঁচটায় ময়মনসিংহের প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) র জেলা আহবায়ক কমরেড আরিফুল হাসান। সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সাধারণ সম্পাদক কমরেড শিপন হৃদয়।
এছাড়াও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) র জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল্লাহ আল নাকিব, বাকৃবি শাখার সাধারণ সম্পাদক কমরেড সজীব দাস, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন ময়মনসিংহ জেলার সংগঠক কমরেড সজীব আকন্দ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলার সংসদের সভাপতি কমরেড গোকুল সূত্রধর মানিক বক্তব্য রাখেন। এছাড়াও উদিচি শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ জেলা সংসদের পক্ষ থেকে প্রতিবাদী গান পরিবেশন করা হয়।
আরও পড়ুন:
আলমগীর হোসেন













