ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পবায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা

অপু দাস, স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৫৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ৩০ বার পঠিত
রাজশাহীর পবা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা, স্বাগত মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণে পবা উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এর আগে পবা উপজেলার বায়া বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বায়া বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি বলেন, দীর্ঘদিন বিদেশে অবস্থান করলেও তারেক রহমান দেশের মানুষের হৃদয় থেকে বিচ্ছিন্ন হননি। রাজনৈতিক ষড়যন্ত্র ও মিথ্যা মামলার মাধ্যমে তাকে দমিয়ে রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর তাকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তা আর থামানো যাবে না। সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে। তারেক রহমান দেশের মাটিতে ফিরে আসবেন—এটাই জনগণের প্রত্যাশা।” তিনি বলেন, বিএনপি ধর্ম বা আবেগকে পুঁজি করে রাজনীতি করে না, জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করবে।
বিশেষ অতিথির বক্তব্যে রায়হানুল আলম রায়হান বলেন, তারেক রহমানের দেশে ফেরা কেবল একজন নেতার প্রত্যাবর্তন নয়, এটি গণতন্ত্রের বিজয়ের প্রতীক। দীর্ঘদিন ধরে তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে, কিন্তু জনগণের ভালোবাসা থেকে তাকে বিচ্ছিন্ন করা যায়নি। তিনি নির্বাচনবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, রাজশাহী-৩ আসন বিএনপির শক্তিশালী ঘাঁটি। ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও সাহাদাত হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে স্বাগত মিছিলে বক্তব্য রাখেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি এবং নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন। বক্তারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রশস্ত করবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পবায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা

সর্বশেষ পরিমার্জন: ১০:৫৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫