ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৯৬

পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:    রংপুরের গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৯৬ পরিদর্শন করেছেন রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মোকারেমা খাতুন তাঁকে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বিদ্যালয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিশু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত হয়। শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ।

বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি শিক্ষা-সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণের সুযোগ সৃষ্টি হয়। পরিদর্শন কালে রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী তার বক্তব্যে বলেন, উক্ত বিদ্যালয়টি গরীব অসহায় পরিবারের শিশুদের যত্নের সাথে পাঠদান করে আসছে যেটি আমাকে মুগ্ধ করেছে। তবে দূঃখের বিষয় হইল বর্তমান যুগে এসেও বিদ্যালয়টি টিনসেড। যেখানে নেই কোন স্বাস্থ্যসম্মত বাথরুম।

বিদ্যালয়টিতে কাঁচা মাটির উপরেই শিক্ষকগণ পাঠদান করে আসছেন। বিধায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং তিনি তার বক্তব্যের শেষে বিদ্যালয়টিকে নিজের বিদ্যালয় বলে তার উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্ঠা করবেন মর্মে জানায়।

Share this news as a Photo Card

13 October 2026

নাঙ্গলকোটে শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের করণীয় বিষয়ে অভিভাবক সমাবেশ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৯৬

পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী

সর্বশেষ পরিমার্জন : ১০:৪৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬