ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশের স্বীকৃতি পেল নীলফামারী

নীলফামারী প্রতিনিধি:    সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে নীলফামারী জেলা পুলিশ। সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা শেষে এ স্বীকৃতি দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।

সভায় রংপুর রেঞ্জের আওতাধীন জেলাগুলোর অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশি কার্যক্রম পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়।

এ স্বীকৃতির অংশ হিসেবে নীলফামারী জেলা পুলিশের পক্ষে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।

সভায় রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রংপুর রেঞ্জের আওতাধীন সব জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

এ অর্জন নীলফামারী জেলা পুলিশের সার্বিক কার্যক্রমের মূল্যায়নে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশের স্বীকৃতি পেল নীলফামারী

সর্বশেষ পরিমার্জন : ১১:০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬