ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৭ বার পঠিত

মো আরমান হোসেন, পাকুন্দিয়া কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাকুন্দিয়ার ঐতিহাসিক কোদালিয়া শহুর উল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান কাঞ্চন (৫৭)।
সোমবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। তার বাড়ি চৌদ্দশত ইউনিয়নের বাটাইল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলেরঘাট থেকে অটোরিকশা করে বাড়িতে যাচ্ছিলেন তিনি। চৌদ্দশত পেট্রোল পাম্পের কাছে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে একটি মটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার এই মৃত্যুতে কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার এই মৃত্যু কিছুতেই যেন মেনে নিতে পারছে না শুভাকাঙ্ক্ষীরা। যেনে আজ স্কুলে আসত শ্রেণীকক্ষে, তা না হয়ে হলো তার জানাজা স্কুল মাঠে, দ্বিতীয় জানাযা হলো তার নিজ এলাকায় চৌদ্দশত ঈদগাহ মাঠে, পরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
মরহুমের স্ত্রী ,দুই ছেলে এক মেয়ে আত্মীয়-স্বজন সহ অসংখ্য ছাত্রছাত্রী রেখে যান ।
কোদালিয়া শহুর উল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আঃ মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি হাবিবুর রহমান কাঞ্চনের মৃত্যুতে গভীর শোক ও তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন:


















