ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

পাখি ও তার ছানা 

সুশান্ত কুমার দে
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ১২০ বার পঠিত
সুশান্ত কুমার দে —–
চুপচাপ পাখির ছানা টা

খিদে পেলে, সে করে হা;
মা পাখিটা কোথায় যায়
খাবার নিয়ে তাড়া আয়?
একাকী হিমেল হাওয়ায়
সোয়েটার ও জামা নাই,
তুমি মা শুধুই মজা পাও
বনের পোকা ধরে খাও?
মা পাখিটি আসছে উড়ে
জ্যান্ত একটা ফড়িং ধরে,
ছানাটির মুখে দেয় তুলে
ছানাটি নাচে দুঃখ ভুলে।
অনেক কষ্টে ফড়িং ধরে
ভুখা মা এল ছানার তরে,
মায়ের স্নেহের- এত সুধা
দূরে পালায় পেটের ক্ষুধা

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

পাখি ও তার ছানা 

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
সুশান্ত কুমার দে —–
চুপচাপ পাখির ছানা টা

খিদে পেলে, সে করে হা;
মা পাখিটা কোথায় যায়
খাবার নিয়ে তাড়া আয়?
একাকী হিমেল হাওয়ায়
সোয়েটার ও জামা নাই,
তুমি মা শুধুই মজা পাও
বনের পোকা ধরে খাও?
মা পাখিটি আসছে উড়ে
জ্যান্ত একটা ফড়িং ধরে,
ছানাটির মুখে দেয় তুলে
ছানাটি নাচে দুঃখ ভুলে।
অনেক কষ্টে ফড়িং ধরে
ভুখা মা এল ছানার তরে,
মায়ের স্নেহের- এত সুধা
দূরে পালায় পেটের ক্ষুধা