ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরের ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

পিরোজপুর অফিস : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মোবাইল গেম ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে রাকিব কাজী (২২) নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। পরদিন বুধবার (২২ জুলাই) উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত রাকিব কাজী উপজেলার পত্তাশী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চরনী পত্তাশী গ্রামের মৃত আকরাম কাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পত্তাশী ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আকরাম কাজীর দোকানের সামনে রাকিব কাজী, রাতুল মোল্লাসহ ৫ থেকে ৭ জন একসঙ্গে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। খেলার একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। উপস্থিত অন্যরা বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও খেলায় অংশ নেওয়া রিফাত কাজী বলেন, বিকেলের ঝামেলাটি আমরা সবাই মিলে সেখানেই মিটিয়ে দিয়েছিলাম। পরে এমন ঘটনা ঘটবে, তা ভাবিনি। আহত রাকিব কাজীর অভিযোগ, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত রাতুল মোল্লা, তার বাবা মানিক মোল্লা, মা এবং চাচাতো ভাই বাপ্পি মোল্লা তাকে মারধর করতে আসেন। একপর্যায়ে মানিক মোল্লা ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করেন। আত্মরক্ষার চেষ্টা করলে তার হাতেও গুরুতর জখম হয়। পরে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরলে নিজেকে হাসপাতালে দেখতে পান। জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আকাশ সাহা জানান, আহত রাকিবের পেটের আঘাত অত্যন্ত গুরুতর। গভীর ছুরিকাঘাতের কারণে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অভিযুক্ত রাতুল মোল্লার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফোনটি রিসিভ করা তার চাচাতো ভাই পরিচয়দানকারী এক ব্যক্তি জানান, রাতুল ফোনের কাছে নেই। পরে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতের স্বজনরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হোমনায় পুকুর খননের নামে সরকারী খাসজমি থেকে বালু বিক্রির অভিযোগ ! শ্যালো মেশিন জব্দ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পিরোজপুরের ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

সর্বশেষ পরিমার্জন : ০২:৩২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬