ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিবের নামে অপপ্রচার : প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা

হাসান মামুন 
  • সর্বশেষ পরিমার্জন: ১০:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / ৫১ বার পঠিত
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু ও তার পরিবারকে নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে পিরোজপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে গোপালকৃষ্ণ টাউন ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাস চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গাজী ওহিদুজ্জামান লাভলুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়েছে। তারা অবিলম্বে এই মিথ্যা সংবাদের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রতিবাদ সভায় জেলা বিএনপির সদস্য ও জেলা শ্রমিকদল সভাপতি আ: ছালাম বাতেনের সভাপতিত্বে এবং  জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক
মো: নাদিম শেখ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন সহ নেতৃবৃন্দ। নেতারা দাবি করেন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ যারা প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ১০ মে ২০২৫ তারিখে একটি জাতীয় দৈনিক পত্রিকায় গাজী ওহিদুজ্জামান লাভলুর নামে একটি বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়।
এর প্রেক্ষিতে ১১ মে এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিকএকটি কুচক্রী মহল এবং রাজনৈতিক প্রতিপক্ষের মদদপুষ্ট কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এই মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের বিচারের দাবি জানান।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিবের নামে অপপ্রচার : প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা

সর্বশেষ পরিমার্জন: ১০:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫