ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

পিরোজপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ৬৪ বার পঠিত
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সেনা ক্যাম্পের উদ্যোগে অসহায় ও শীতার্ মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ৭ পদাতিক ডিভিশন। বুধবার বিকেলে ক্যান্টনমেন্টের মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে জেলা শহরের বড় মসজিদ মোড় এলাকায় মুচি সম্প্রদায়ের মাঝে দোকানে দোকানে গিয়ে তাদের হাতে এ কম্বল তুলে দেন। এ বছর শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় নানা শ্রেণী পেশার দরিদ্র মানুষের মাঝে দেড় হাজার কম্বল বিতরন করছেন এবং তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলেও তারা জানিয়েছেন। এ বিষয়ে মেজর কাজী জাহিদুল ইসলাম জানান, শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে পিরোজপুর জেলার সদর ও বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে । এছাড়া লেবুখালী ক্যান্টনমেন্টের আওতায় বরগুনা,ঝালকাঠী, পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরন হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫