ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, এলাকায় থমথমে পরিস্থিতি

মোঃ শহিদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট)
- সর্বশেষ পরিমার্জন: ১২:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / ৬৮ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট) : বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশ সদস্যকে ধা-রালো অ/স্ত্র দিয়ে কু/পিয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ছি-নিয়ে নিয়েছে তার সহযোগীরা।
বুধবার (১৮ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি নাদীম শেখকে (৩৩) গ্রে/প্তার করতে এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল তার বাড়িতে অ-ভিযান চালায়। পুলিশ নাদিমকে আ-টক করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অ/স্ত্র (দা) নিয়ে পুলিশের ওপর অতর্কিত হা/মলা চালায়।আসামি নাদিমকে ছি/নিয়ে নিতে সাগর পুলিশ কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে কো/প দিলে তার ডান হাত গুরুতর জখম হয়। এই সুযোগে নাদীম ও সাগর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।আহত কনস্টেবল রাজু খানকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,পলাতক আসামিদের ধরতে এবং ব্যবহৃত অ/স্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন:


















