ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
রাতের আঁধারে পূর্বায়ন আবাসন সিটির নামে বালি ভরাট
প্রতিবাদ জানিয়ে মানববন্ধন-সড়ক অবরোধ-ঝাড়ু মিছিল

মোঃ শরিফ মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ৩৪ বার পঠিত

মোঃ শরিফ মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাবো ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গুতুলিয়া মৌজায় ফসলি জমি ও বসতভিটা,জলাশয়সহ ৩০ বিঘা জমি রাতের আঁধারে বালি দিয়ে ভরাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন গ্রামবাসি। ৬ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার কাঞ্চন – নরসিংদী সড়কের ভোলাবো গুতুলিয়া এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, ৯ নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ মোল্লা,সাবেক ভূমি কর্মকর্তা দানিসুর রহমান, শিক্ষক কামরুল হাসান রিপন মাস্টার, আব্দুল মান্নান মোল্লা, আব্দুর নূর, কৃষক আনোয়ার আলী,মিলন মিয়াসহ স্থানীয় ভুক্তভোগী জমি মালিকরা৷
এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে গুতুলিয়া মৌজায় যারা জোরকরে নিরীহ জনগণের জমি ও বালি ভরাট করতো, এখন তাদের মাঝে কিবরিয়া,জাকারিয়াসহ একটি ভূমিদস্যু চক্র অবৈধ আবাসন কোম্পানি পূর্বায়ন সিটির নামে জমি জবর দখল করে আসছে। এতে স্থানীয় শত শত কৃষক ও দরিদ্র লোকজন নিঃস্ব হয়ে যাচ্ছেন। এ নিয়ে প্রশাসনকে জানালেও প্রতিকার পাইনি। তাই রাজপথে আন্দোলনে নামছি।






















