ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

প্রবাসীর নামে মিথ্যা মামলার প্রতিবাদে নবীনগরে প্রতিবাদ সমাবেশ।

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / ৪৩ বার পঠিত

নবীনগর, (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা লাউর ফতেহপুর গ্রামের কৃতি সন্তান, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী, প্রবাসী উদ্যোক্তা নজরুল ইসলাম নজুর প্রতি এলাকাবাসীর আন্তরিকতা ও জনসমর্থন দেখে কিছু দুষ্কৃতিকারী কুচক্রী মহল অজ্ঞাত ব্যক্তির নাম ব্যবহার করে কিছুদিন পর পর মিথ্যা বানোয়াট মামলা ও অভিযোগ প্রচার করার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার লাউর ফতেহপুর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। লাউর ফতেহপুর এলাকাবাসীর আয়োজনে প্রতিবাদ সমাবেশে ব্যাপক নারী পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা বেশ কয়েকটি মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশ স্থলে সমবেত হন। ইউপি সদস্য ইমদাদুল হক ইদনের সভাপতিত্ব ও সাবেক যুবদল নেতা আতিকুল হক শিশুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন হাজী জহর মিয়া, মোহাম্মদ খুরশিদ আলম, রহিস উদ্দিন, যুবদল নেতা আজিজুল হক আশিক, বিএনপি নেতা দুলাল মিয়া, মিজান মেম্বার, বানু মোল্লা, মোঃ কামাল, আবুল মিয়া, সাদেক সরকার, মহিলা নেত্রী নিলুফা আক্তার, ছাত্রনেতা সাইফুল্লাহ, মোঃ মামুন প্রমূখ। এসময় বক্তারা বলেন, নজরুল ইসলাম নজু একজন সৎ ও ভালো মানুষ। তিনি বিগত দিনে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। এলাকার যুবকদের বেকারত্ব দূর সহ হতদরিদ্র গরিব ও অসহায় মানুষগুলোকে নানাভাবে সহযোগিতা করে তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। সম্প্রতি নজরুল ইসলামের প্রতি এলাকাবাসীর আন্তরিকতা ও জনসমর্থন দেখে কিছু দুষ্কৃতিকারী কুচক্রী মহল অজ্ঞাত ব্যক্তির নাম ব্যবহার করে তাকে কিছুদিন পর পর মিথ্যা বানোয়াট মামলা দিয়ে অভিযোগ প্রচার করতেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা অতি দ্রুত ঐ অজ্ঞাত ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজু মুঠোফোনে জানান, আমার জীবনে নবীনগর তথা বাংলাদেশের কারো কোনো ক্ষতি আমি করিনি। মূলত উদ্দেশ্যপ্রণীতভাবে মিথ্যা মামলা দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার জন্য একটি মহল এমন কাজ করতেছে। আমি সরকার ও প্রশাসনের কাছে এর বিচার চাই।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রবাসীর নামে মিথ্যা মামলার প্রতিবাদে নবীনগরে প্রতিবাদ সমাবেশ।

সর্বশেষ পরিমার্জন: ০৭:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫