ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল মাদকসহ আটক ১৫

মোঃ ইদ্রিস আলীঃ ফরিদপুর সংবাদদাতাঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ৯৬ বার পঠিত

ফরিদপুর শহরের গুহ লক্ষ্মীপুর রেলওয়ে বস্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ ১৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে আলোচিত মাদকচক্রের নারী নেতৃত্ব শিল্পী বেগম ও তার পরিবারের সদস্যরাও রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত ফরিদপুর ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ এই অভিযান চালানো হয়। অভিযানে তাৎক্ষণিকভাবে ৭ জনকে হাতেনাতে মাদক বিক্রির সময় গ্রেপ্তার করা হয় এবং পরে শিল্পী বেগমের বাড়িতে অভিযান চালিয়ে আরও ৮ জনকে করে।
সেনাবাহিনী জানায়, অভিযানে উদ্ধার করা হয়েছে ৪৫.৫ কেজি গাঁজা, ৩৩৭টি ইয়াবা ট্যাবলেট, ২১১টি হেরোইনের প্যাকেট, ৬১টি দেশীয় অস্ত্র, ২টি বিদেশি মদের বোতল এবং ১৯টি মোবাইল ফোন।
তদন্তে উঠে এসেছে, শিল্পী বেগম ভারতীয় মাদকচক্রের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে নারীদের ব্যবহার করে এলাকায় একটি শক্তিশালী মাদক নেটওয়ার্ক পরিচালনা করতেন। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে আতঙ্কে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান তাদের স্বস্তি দিয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:


















