ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বগুড়ায় চোরাই গরুসহ চোর আটক

মো: আব্দুল হান্নান  শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি,
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / ২০৪ বার পঠিত
বগুড়ার শাজাহানপুরে চুরি হওয়া গরুসহ সংঘবদ্ধ চোরচক্রের এক সদস্যকে ধুনট উপজেলার শৈলমারী গ্রাম থেকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
গত (২৪ জুন) মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বগুড়া শাজাহানপুর থানাধীন নগর আমরুল উত্তরপাড়া গ্রামের আব্দুস সাত্তার (৬৫) ৩ টি গরু ঘাস খাওয়ানোর জন্য পরিত্যক্ত ভূট্টার ক্ষেতে বেঁধে রেখে আসেন। একটু পরে গরু ০৩ টি আনার জন্য গিয়ে একটি কালো রংয়ের গারু না পেয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
মঙ্গলবার (১ জুলাই) রাত ৩ টার দিকে শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ধুনট থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করে ধুনট উপজেলার শৈলমারী এলাকা থেকে গরুচোর মোঃ সোহেল (৩২) কে আটক করতঃ তার হেফাজত হতে চোরাই গরুটি উদ্ধার করেন। আটককৃত চোর সোহেল ফুলকোট মধ্যপাড়া গ্রামের আজাদুর রহমানের ছেলে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আসামিকে আটক করে তার বিরুদ্ধে দায়েরকৃত চুরি মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বগুড়ায় চোরাই গরুসহ চোর আটক

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫