ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বগুড়ার নন্দীগ্রামে ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভুস্কুর বাজার সংলগ্ন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / ৭৫ বার পঠিত
Print News
মো সাদিকুর রহমান,বগুড়া : আজ১৩ই জানুয়ারি সোমবার সকাল আনুমানিক ৯টায় উপজেলার থালতা-কড়ইহাট রোডের ভুস্কুর বাজার হতে ১০০মিটার এগিয়ে পালি গ্রামের নিকটে এক ভটভটি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মিজান নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।নিহত মিজানের বাড়ি থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে।তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কাহালু শাখায় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতোই কর্মক্ষেত্রে যাওয়ার জন্য নিজ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হন ব্যাংক কর্মকর্তা মিজান।বাড়ি থেকে কিছু রাস্তায় এগিয়ে পালি-ভুস্কুর রাস্তার মাঝামাঝি থালতা মাঝগ্রাম হতে আগত এক ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হন মোটরসাইকেল আরোহী।এরপর ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক।বর্তমানে তার লাশ নিজ বাড়িতে নিয়ে গেছেন তার স্বজনরা।এদিকে ভটভটি চালক সামান্য আহত হওয়ার পরেও এলাকাবাসীর তোপের মুখে ভটভটি ছেড়ে অন্যত্র পালিয়ে যান।এলাকার লোকজন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ভটভটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেন। এ ব্যাপারে জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, আমরা দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ব্যাপারে জেনেছি।আমাদের দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই আমির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।এ ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বগুড়ার নন্দীগ্রামে ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভুস্কুর বাজার সংলগ্ন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন

সর্বশেষ পরিমার্জন: ০৪:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫