ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিএনপির নির্বাচনি প্রচারণা ও কর্মীসভা অনুষ্ঠিত

‎শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১১:২০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ২৩ বার পঠিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (১৯ নভেম্বর) বিকেলে বগুড়ার শাজাহানপুরের চোপিনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিহিগ্রাম এ ডি ইউ সেন্ট্রাল ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, দলের চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ‘বেগম খালেদা জিয়ার’ ধানের শীষ মার্কার পক্ষে প্রচারণা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মন্জুর কাদের মন্টু এবং সঞ্চালনায় করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার।
‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন। তাঁর বক্তব্যে তিনি বলেন, অতীতের সব রেকর্ড ভেঙ্গে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। সেই সাথে যারা ধর্মের অপব্যাক্ষ্যা করে ভোট চাচ্ছে তাদের রুখে দিতে হবে। ইসলাম কারো বাপ-দাদার সম্পত্তি নয়, ইসলাম আমাদের সবার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, জেলা বিএনপির সদস্য ও সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, চোপিনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বুদ্ধি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন, স্বেচ্ছাসেবকদল সভাপতি আজাদুল রহমান আজাদ, ওলামা দলের থানা আহ্বায়ক হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদ, সদস্য সচিব মাওলানা আব্দুল হান্নান বিন খায়ের, উপজেলা তাঁতি সভাপতি লিটন আহমেদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি কহিনুর আক্তার ,মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মইনুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার সম্পদ, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাগর মির্জা। এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, ওলামা দল, জাসাস, মৎস্যজীবী দল, মহিলাদলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন নির্বাচনে দলের সাফল্য নিশ্চিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিএনপির নির্বাচনি প্রচারণা ও কর্মীসভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ১১:২০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫