ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

‎বগুড়া-৬ আসনে তারেক রহমান ও বগুড়া-৭ খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ

‎শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ৭৬ বার পঠিত
বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক আহ্বায়ক সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইললাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহফতুন আহম্মেদ খান রুবেল, কেএম খায়রুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক নেতাকর্মী জেলা নির্বাচন অফিস ও প্রশাসক কার্যালয় চত্বরে জড়ো হলেও নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কায় মনোনয়ন তোলার সময় তারা সেখানে যাননি। মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়া সদর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবেন। আজ রোববার তার পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচনে অংশ নিবেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়। বগুড়ার মানুষ অপেক্ষা করছেন তারেক রহমানকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। অন্যদিকে, দুপুর দেড়টায় শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার নির্বাচন সমন্বয়ক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়ন সংগ্রহ করেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন উত্তোলন শেষে বেগম খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বেগম খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার সবচেয়ে বেশি ভোট আমরা তাকে উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

‎বগুড়া-৬ আসনে তারেক রহমান ও বগুড়া-৭ খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ

সর্বশেষ পরিমার্জন: ০৫:১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫