ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বড়লেখা শ্রমিকলীগ নেতা সুমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০২:২৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ১০৮ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় পৃথক দু’টি (মামলা নং-11, তাং-8/9/24 ও নং-09, তাং-23/8/24) মামলার এজাহারভুক্ত আসামী পৌর শ্রমিকলীগ নেতা সুমন আহমদকে গ্রেপ্তার করেছোনা পুলিশ। রোববার (১৩ই জুলাই) রাতে উপজেলার ডিমাইবাজার এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। সুমন পৌরসভার মহুবন্দ গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে।
থানা পুলিশ সূত্রের বরাতে জানায়, বড়লেখা থানায় দায়ের করা দু’টি মামলার এজাহারভুক্ত আসামী সুমন। রোববার রাতে থানার এসআই আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
বড়লেখা থানার (ওসি) মাহবুবুর রহমান মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুমন দু’টি মামলার এজাহারভুক্ত আসামী। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে বড়লেখায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিবি সদস্যদের ওপর হামলার অভিযোগে সুমন আহমদ ও তার বাবা রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।
আরও পড়ুন:













