ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বরগুনায় শাপলাকুঁড়ি ট্রফি’র উদ্বোধন

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / ৯০ বার পঠিত
Print News
মোঃ মাসুম বিল্লাহ, বরগুনা : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর আয়োজনে অনূর্ধ্ব-১৪ বালিকাদের ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট শাপলাকুড়ি ট্রফি-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের বেগম খালেদা জিয়া গার্লস স্কুল এন্ড কৃষি কলেজ মাঠে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক এম হুমায়ূন কবীর। এসময় বরগুনা ও বেতাগী উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নাগরিক ভাবনা কে জানানো হয় যে,আগামী ১৯ জানুয়ারি এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ শিশু একাডেমীর পৃষ্ঠপোষক বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলবার্ট পি. কষ্টা। ওইদিন বিজয়ীদের মাঝে শাপলা কুঁড়ি ২০২৫ ফাইনাল ট্রফি বিতরণের পাশাপাশি বরেণ্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বরগুনায় শাপলাকুঁড়ি ট্রফি’র উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫