ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উলিপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম)
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / ১০২ বার পঠিত
বাংলা নববর্ষ  উপলক্ষে কুড়িগ্রামের  উলিপুর উপজেলায়  সোমবার ১লা  পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ – সকাল নয় ঘটিকায়  এক বর্ণাঢ্য শোভাযাত্রার  আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে। নববর্ষের এই বিশেষ দিনে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনীতিবিদ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সকলেই ঐতিহ্যবাহী এসো-হে বৈশাখের  পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদযাপন শুরুতে  সকাল ৯ ঘটিকায় পতাকা উত্তলন ও জাতীয় সঙ্গীত, তারপর বর্ষবরণ শোভাযাত্রা। শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে উলিপুর বাজারে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঢাক-ঢোলের তালে তালে অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির চিত্র ফুটিয়ে তোলেন। এরপর উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছাত্র-ছাত্রীরা অংশ নেয় গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এছাড়াও নববর্ষ উপলক্ষে আয়োজিত হয় বিশেষ প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী লাঠি খেলা যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। অন্যদিকে ছাত্রীদের জন্য আয়োজন করা হয় হাড়ি ভাঙা প্রতিযোগিতা, যা ছিল উপভোগ্য ও রোমাঞ্চকর।
প্রতিটি আয়োজনেই দেখা গেছে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি ভালোবাসা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহার সভাপতিত্বে শুরু হয় এবং দিনটির গুরুত্ব ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য নিয়ে উপস্থিত ছিলেন, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান,
জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞা সহ অনেক নেতাকর্মী। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  বিতরণ কালে উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ,  রাজনৈতিক নেত্রীবৃন্দ ও ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট পেপারের  সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উলিপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫