ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বাগেরহাটে নানা কর্মসুচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত

ফকির গোলাম তাবরেজ
- সর্বশেষ পরিমার্জন: ০৯:২৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৭৩ বার পঠিত

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”এবারের এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে নানা কর্মসুচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (০১ মে) সকালে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বেলুন উড়িয়ে মে দিবসের উদ্বোধন করেন। পরে আদালত চত্তরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিতে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।
এদিকে সকালে জেলা বিএনপির আয়োজনে এক বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়। জেলা বিএনপি আহবায়ক ইঞ্জিঃ এ টি এম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা শ্রমিকদলের নেতা সরদার আতিয়ার রহমান, সাইফুল ইসলাম, তাপশ রায়, শাহীন খান, মোঃ মোজাফফর হোসেন মোজাম, আবু হানিফ হানু সহ শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে এদিকে জেলা শ্রমিক দলের সাবেক জেলা সভাপতি সরদার লিয়াকত আলীর এর নেতৃত্বে শহরের মল্লিক বাড়ির মোড় থেকে এক বর্নাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, শেখ শমশের আলী মোহন, বিএনপি নেতা ,শেখ শাহেদ আলী রবি, ,সৈয়দ নাসির আহম্মেদ মালেক, খান মনিরুল ইসলাম, হাদিউজ্জামান হিরো, জেলা যুবদল নেতা মোঃ সুজন মোল্লা, মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ এসকে বদরুল আলম, গোলাম তাবরেজ সবুজ, জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, জেলা কৃষক দলের সভাপতি আসাফুদ্দৌলা জুয়েল, শ্রমিকদল নেতা বেদার হোসেনসহ বিএনপির বিভিন্ন পযায়ের নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতারা। বক্তারা জানান, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সাংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে এবং দল ক্ষমতায়
গেলে শ্রমিকদের ন্যায্যতা দাবী বাস্তবায়ন করতে হবে। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের
মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা
হয়।
আরও পড়ুন:





















