ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
এ যেনো মরার উপর খাঁড়ার ঘাঁ,শাখের করাতে অন্ধকারে রাজনগর

সঞ্জয় মালাকার
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ৯ বার পঠিত

সঞ্জয় মালাকার: একদিকে দেশে বিদ্যুতের লোডশেডিং এর কারনে জনজীবনে দুর্ভোগের শেষ নেই।প্রতিদিন অনাকাঙ্ক্ষিত লোডশেডিং এর কারনে একদিকে যেমন শিক্ষার্থীদের লেখাপড়ায় প্রভাব পড়েছে অন্যদিকে ব্যবসা বানিজ্যে এসেছে স্থবিরতা।
এই যখন দেশের পরিস্থিতি, তখন কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টি জনজীবনকে মৃত্যু পুরিতে পরিনত করেছে।
গত দুই দিনের ঝড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন, যাতায়াত বিচ্ছিন্ন সহ দরিদ্র জনগোষ্ঠীর ঘর বাড়ি উড়িয়ে নেয়ার খবর পাওয়া গেছে।
মৌলভীবাজার জেলায় (নিউজটি লিখা পর্যন্ত) ৩৩কেবি বৈদ্যুতিক তারের উপর বড় গাছ উপড়ে পড়ায় জেলায় অনেক স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন। অনেকে ফেইসবুক পোস্ট করেছেন ‘অন্ধকারে মৌলভীবাজার ’।
ঝড় ও বজ্রপাতের কারণে রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের লাইনের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে অনেক গ্রাম দীর্ঘ সময় বিদ্যুৎহীন ছিল। গতকালের ঝড়ে অনেক জায়গায় কাঁচা ঘরবাড়ির টিনের চালা উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে, বিশেষ করে হাওর সংলগ্ন এলাকাগুলোতে বাতাসের গতিবেগ বেশি ছিল।
সরেজমিনে পল্লি বিদ্যুৎ অফিসে গিয়ে জানা যায়,এলাকার বিভিন্ন স্থানে ঝড়ের কারনে কোথাও ফিউজ কেটে গেছে,কোথাও গাছ পড়েছে,কোথাও বিদ্যুৎ এর খুটি পড়ে গিয়েছে।রেকর্ড বইতে জমা হয়েছে অসংখ্য অভিযোগ।
আরও পড়ুন:
সঞ্জয় মালাকার


















