ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
বাগ্‌বিতণ্ডায় জড়াল যুক্তরাষ্ট্র

জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি হলো ইরান

নাগরিকভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ৮ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক:  পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পর্যালোচনা বিষয়ক সম্মেলনে ইরানকে অন্যতম সহ-সভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানকে নির্বাচিত করার এই পদক্ষেপকে এনপিটি চুক্তির প্রতি ‘উপহাস’ বলে বর্ণনা করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান তাদের পারমাণবিক দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গেও পূর্ণ সহযোগিতা করছে না।

ওয়াশিংটনের এই অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, পরমাণু চুক্তি মেনে চলার বিষয়ে মন্তব্য করার নৈতিক অধিকার বা গ্রহণযোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই। তারা যুক্তি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র দেশ, যারা যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাগ্‌বিতণ্ডায় জড়াল যুক্তরাষ্ট্র

জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি হলো ইরান

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬