ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক-বালিকা ফাইনাল অনুষ্ঠিত

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৪ বার পঠিত

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আজ সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে উপজেলার ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র–ছাত্রীরা অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় বালক বিভাগে কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪–১ গোলে পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে বালিকা বিভাগে পশ্চিম শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩–০ গোলে চেঁচরীরামপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ও পরবর্তীতে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে.এম জামান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর এবং সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আকন।
খেলা পরিচালনা করেন মোঃ ফয়সাল আহম্মেদ। সমগ্র টুর্নামেন্টটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানান।























