ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

জনগণের দাবি হোমনাকে জেলা করা হউক-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি

আইয়ুব আলী, হোমনা
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ১৩ বার পঠিত
আইয়ুব আলী, হোমনা:   কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন,জনগণের দাবি হোমনাকে জেলা করা হউক। এ জন্য  হোমনাকে জেলা  করার জন্য যা করার দরকার তাই করব। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও  বলেন, অপরাধী আমার দলের হলেও তাকে সবার আগে গ্রেপ্তার করতে হবে। আইনশৃঙ্খলা উন্নয়নে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে। তিনি মাদকের ডিলারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে   সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম, উপজেলা  বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান (জাকি)সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জনগণের দাবি হোমনাকে জেলা করা হউক-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি

সর্বশেষ পরিমার্জন: ০১:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬