ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
২৪ ঘন্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে রোহান নামে আরেক শিশুর মৃত্যু

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া
- সর্বশেষ পরিমার্জন: ০২:১৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৮ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া: বগুড়ার দুপচাঁচিয়ায় ২৪ ঘন্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে আবু রোহান সিদ্দিকী(৬) নামের আর এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রোহান দুপচাঁচিয়া সদর ইউনিয়নের তারাজুন গ্রামের প্রবাসী মোঃ ওবায়দুর রহমানের একমাত্র ছেলে। সোমবার ২৭এপ্রিল দুপুরে এ ঘটনাটি ঘটেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনারদিন সোমবার দুপুরে রোহান বাড়ির পার্শ্বে খেলা করছিল। কিছুক্ষন পর রোহানের মা ফাতেমা আক্তার তার ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে ছলেকে না পেয়ে রোহান বাড়ির পার্শ্বে পুকুরে ডুবে গেছে সন্দেহ হয়। এসময় এলাকাবাসী পুকুরে জাল ফেলে রোহানের মৃতদেহ উদ্ধার করে। ছেলে মৃতদেহ দেখে মৃত রোহানের মা ফাতেমা বেগম জ্ঞান হারিয়ে ফেলে। শিশু রোহানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।























