ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রবিউল ইসলাম:
  • সর্বশেষ পরিমার্জন: ০১:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ৬৯ বার পঠিত

রাজশাহীর বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ে জমায়েত হন। এর মধ্যে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং  বাউসা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান ও বিএনপি নেতা রেজাউল করিম বাদশার নেতৃত্বে পৃথক দুটি মিছিল নিয়ে নেতাকর্মীরা জমায়েত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু এবং সঞ্চালনা করেন বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মোখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপি নেতা আব্দুল লতিফ, যুবদল নেতা সালেহ আহমেদ সালাম ও শফিকুল ইসলাম শফি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রেজাউল করিম, মাহাতাব মাস্টার, বাউসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, আড়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, হেলাল আহমেদ রিয়েল, মাসুদ করিম টিপু, কৃষক দলের নেতা সেলিম, আরিফ, জাহিদুল ইসলাম স্বপন, আলী হোসেন জনি, সোহানুর রহমান সোহাগ, উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার শাপলা ও পৌর মহিলা দলের সভানেত্রী সোনিয়া সুলতানা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সব শেষে আবু সাইদ চাঁদের নেতৃত্বে এক বিশাল র‍্যালি বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০১:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫