ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৪৭ বার পঠিত

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে একজন আহত হয়েছে। আহত ব্যাক্তির পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে।শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যাক্তি হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার আছারতলী ৮ নং ওয়ার্ডের হোসেনের ছেলে আলী হোছেন (৩৫)।স্থানীয়রা জানায়, বিস্ফোরণে আহত আলী হোছেন মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান।নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শমশুল আলম জানান, খবর পেয়ে আহত আলী হোছেন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্হানীয়রা।মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন:


















