ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিএনপির মনোনয়ন নিয়ে আক্কেলপুরে দুই পক্ষের  সংঘর্ষ, আহত ২

‎জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ১৪২ বার পঠিত

‎জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির মনোনয়ন নিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন।
‎বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় আক্কেলপুর উপজেলায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়।
‎প্রাপ্ত তথ্য অনুসারে, মনোনয়ন হারানো সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা যখন উপজেলা পরিষদ এলাকায় জমায়েত হন, তখন সাবেক ডিসি ও সচিব আব্দুল বারীর সমর্থকরা তাদের ওপর হামলা করে। এর ফলে উভয় পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় মোস্তফা গ্রুপের দুজন আহত হন।
‎পুলিশ খবর পেয়ে এ ঘটনার স্থলে আসলে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু এরপর আবারও গোলাম মোস্তফার সমর্থকেরা গোপিনাথপুর এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করেন।
‎আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন,সংঘর্ষের খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিএনপির মনোনয়ন নিয়ে আক্কেলপুরে দুই পক্ষের  সংঘর্ষ, আহত ২

সর্বশেষ পরিমার্জন: ০৪:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫