ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিএনপি কর্মীকে মারপিট ও পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

হারুন অর রশিদ,সোনাতলা(বগুড়া):
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৩৪:০০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ৬৬ বার পঠিত
বগুড়ার সোনাতলায় বিএনপি কর্মীকে মারপিট ও বিস্ফোরণ ঘটানোর ঘটনায় দায়ের করা মামলায় দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনাতলা থানা সূত্রে জানা যায়, বিএনপি কর্মীকে মারপিট ও বিস্ফোরণ ঘটানোর মামলার এজাহারভুক্ত আসামি মোঃ বাবু (৪২), পিতা—আব্দুল ছাত্তার বেপারী, সাং—মহেষপাড়া, থানা—সোনাতলা, জেলা—বগুড়াকে গতরাতে তার নিজ এলাকা মহেষপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও বালুয়া ইউনিয়নের বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরণের ঘটনায় দায়ের করা পৃথক মামলার এজাহারভুক্ত আসামি মোঃ জাংগু (৫১), পিতা—মৃত মায়েজ ফকির, সাং—সাতবেকী, থানা—সোনাতলা, জেলা—বগুড়াকে গতরাতে সাতবেকী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকেও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিএনপি কর্মীকে মারপিট ও পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

সর্বশেষ পরিমার্জন: ০২:৩৪:০০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫