বিজিবির হাতে ২১৫০ কেজি( প্রায়) বস্তাজাত গরুর মাংস সহ কভারভ্যান আটক

- সর্বশেষ পরিমার্জন: ১২:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৫৭ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : ২৯ জানুয়ারী রোজ বুধবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সমুচরা বাজারের কাছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পাচারের সময় বস্তা জাত করা গরুর মাংস আটক করা হয়। যেখানে ইতি পূর্বে জীবিত গরু ভারত থেকে চুরি করে এনে বিক্রয় করা হতো। সেখানে এই নতুন কৌশল জনসাধারণ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবাক করেছে।
ভোর ৫.৩০ মিনিটের সময় ঢাকা মেট্রো-১১-৭০৬৮ নম্বরের একটি কভারভ্যান সমুচরা বাজারে টুল দিতে গেলে টুল আদায় কারি সন্দেহ বসত তাকে ভিতরে কি আছে জানতে চাইলে ড্রাইভার আবল তাবল বলে সরে যেতে চায় এ সময় টুল আদায় কারি ড্রাইভার কে চ্যালেঞ্জ করে গাড়ির দরজা খুলতে বললে গাড়ির ড্রাইভার ও তার সহযোগী সহ দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে জনসাধারণ
নিকটস্থ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হলদি গ্রাম বর্ডার গার্ড বিজিবি ক্যাম্পে খবর দিলে নায়েক সুবেদার আব্দুল আউয়াল এর নেতৃত্বে ৭ জন বিজিবি জোয়ান গাড়ি সহ ভিতরে থাকা আনুমানিক ২১৫০ কেজি গরুর মাংস জব্দ করে ক্যাম্পে নিয়ে আসেন। পরে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে , দুপুর ১ ঘটিকায় জনসাধারণের উপস্থিতিতে ২১৫০ কেজি গরুর মাংস নিলামে বিক্রি করা হবে বলে জানান হলদিগ্রাম বিজিবি নায়েক সুবেদার আবদুল আওয়াল। গরু মাংস আনুমানি মূল্য ৬৫০ টাকা কেজি ধরে প্রায় চৌদ্দ লক্ষ্য টাকা।বিজিবির সুবেদার বলেন চোরাকারবারী যে নতুন নতুন যে কৌশলেই অবলম্বন করুক না কেন, তাদের ধরতে বর্ডার গার্ড বিজিবি সর্বদা সচেষ্ট আছে। ##


















