ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বিশিষ্ট নাট্যকার আলাউদ্দিনের কুঠিরে অবিস্মরণীয় দিন

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :
- সর্বশেষ পরিমার্জন: ০২:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ২১ বার পঠিত

পাঁচশিরা বাজার, মোলামগাড়ী রোড, কালাই, জয়পুরহাট—এই ঠিকানায় অবস্থিত বিশিষ্ট নাট্যকার, কবি ও ইসলামী চিন্তাবিদ মো. আলাউদ্দিনের কুঠিরে এক স্মরণীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১টায় নওগাঁ থিয়েটার, নওগাঁ-এর একটি প্রতিনিধিদল মাইক্রোবাসযোগে সেখানে পৌঁছায়।
লেখক মহোদয় তাঁর ছিমছাম, নিরিবিলি ও খোলামেলা পরিবেশে গড়ে ওঠা বাড়িতে আমাদেরকে সাদরে গ্রহণ করেন। হৃদ্যতাপূর্ণ পরিবেশে শুরু হয় প্রাণবন্ত আলোচনা। সফরসঙ্গীদের পক্ষ থেকে আলোচনা শুরুর আমন্ত্রণ জানান মো. আব্দুল মতিন। আমন্ত্রণ সাদরে গ্রহণ করে মো. আলাউদ্দিন তাঁর বহুমাত্রিক জীবনের জানা-অজানা নানা দিক তুলে ধরেন। তিনি একাধারে স্বর্ণযুগের বিশিষ্ট নাট্যকার, কবি, ইসলামী চিন্তাবিদ ও মুক্তিযোদ্ধা। ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়কে তিনি নাটকের স্বর্ণযুগ হিসেবে উল্লেখ করেন। সেই স্বর্ণযুগের এক উজ্জ্বল নক্ষত্র উত্তরাঞ্চলের তথা বাংলাদেশের প্রথিতযশা নাট্যকার মো. আলাউদ্দিন। তাঁর বহুল মঞ্চস্থ নাটকের মধ্যে উল্লেখযোগ্য—১. আপটেন,২. বিষের পেয়ালা, ৩. রক্তগোলাপ, ৪. বোবাকান্না, ৫. ধানের শীর্ষে আগুন, ৬. ডাকাত, ৭. নকল মানুষ,, এছাড়াও তিনি ৪০টিরও বেশি দর্শকনন্দিত নাটক রচনা করেছেন। পাশাপাশি কবিতা ও ইসলামী বিষয়ে ২৫টিরও অধিক গ্রন্থ রচনা করে সাহিত্যাঙ্গনে তিনি অনন্য অবদান রেখেছেন। বর্তমানে ৮৫ বছর বয়সী এই গুণী মানুষ শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে তিনি সম্পূর্ণ প্রাঞ্জল ও প্রাণবন্ত। আমাদের নানা প্রশ্নের উত্তর তিনি সাবলীল ভাষায়, হাসিমুখে ও আন্তরিক আগ্রহের সঙ্গে দেন। তাঁর গল্প, স্মৃতি আর রসিকতায় আমরা যেন মুহূর্তেই হারিয়ে যাই এক অন্য জগতে।
তিনি জানান, তাঁর পরিবারের পাঁচ কন্যা ও এক পুত্র সন্তানসহ সবাই সুস্থ ও সুখে শান্তিতে জীবনযাপন করছেন। তাঁর পরিবারের সুখ-শান্তি ও সরল জীবনের কথা শুনে আমরা মুগ্ধ হই।
দীর্ঘ সময় গল্প ও আলোচনার পর তিনি আমাদের সবাইকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানান। আমরা তাঁর আতিথেয়তায় আপ্যায়িত হয়ে মধ্যাহ্নভোজ গ্রহণ করি। অসুস্থ শরীর নিয়েও তাঁর প্রাণবন্ত উপস্থিতি আমাদের কাছে ২৫ বছরের যুবকের মতোই মনে হয়েছে।
নওগাঁ থিয়েটার, নওগাঁ-এর পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমরা বিদায় নেই। তাঁর আতিথেয়তা, সান্নিধ্য ও প্রাণবন্ত সাক্ষাৎকার আমাদের স্মৃতিতে চিরদিন অম্লান হয়ে থাকবে। সফরসঙ্গী ছিলেন— অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান — সাবেক সভাপতি, নওগাঁ থিয়েটার মো. খাদেমুল ইসলাম — সাবেক সাধারণ সম্পাদক, নওগাঁ থিয়েটার, নাট্যকার, অজয় সরকার — সদস্য, ফজলে মাহমুদ চাঁদ
মো. দুলাল হোসেন, আতাউর রহমান
বরেণ্য লেখক, নাট্যকার ও কবি—আপনার সৃষ্টির প্রতি সাহিত্যপ্রেমীদের দৃষ্টি কোনোদিনই এড়ানো সম্ভব নয়। আপনার কর্ম ও সাহিত্য আগামী প্রজন্মের জন্য চিরপ্রেরণা হয়ে থাকবে।
আরও পড়ুন:


















