ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

‎​চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
‎
‎দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশ বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ খোকন চন্দ্র রায় (৩৬) নামে এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎​আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ১৭:৩০ ঘটিকায় চিরিরবন্দর থানাধীন ০৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের দুর্গাডাঙ্গা গ্রামস্থ দুর্গাডাঙ্গা বাজারগামী কাঁচা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
‎​পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিঃ) গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে একটি অভিযানিক টিম ভিয়াইল ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী বিশেষ টহল পরিচালনা করছিল।
‎
‎অভিযানকালে দুর্গাডাঙ্গা বাজারগামী রাস্তার ওপর পলিথিনে মোড়ানো ১ পোটলা (২৫ গ্রাম) গাঁজাসহ খোকন চন্দ্র রায়কে হাতেনাতে আটক করা হয়।
‎
‎আটককৃত খোকন চন্দ্র রায় ভিয়াইল পশ্চিম গ্রামের হেমন্ত চন্দ্র রায়ের ছেলে।
‎​ঘটনার পরপরই চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাবা ফাতেহা তুজ জোহরা-কে বিষয়টি অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
‎
‎সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিজ দখলে রাখা ও সেবনের অপরাধে আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
‎
‎​চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুন নবী জানায়, এলাকায় মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

পুলিশ সদস্যদের পদোন্নতি পরীক্ষা, মূল্যায়ন করা হলো শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

সর্বশেষ পরিমার্জন : ০৯:৩৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬