বেগম খালেদা জিয়ার ভাগনে তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ ও পথসভা

- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ৬৮ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী- ১ আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার সাহরিন ইসলাম তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। তার বিরুদ্দে দুদকের পৃথক দুটি মামলার রায় ঘোষণার পর তিনি আইনের প্রতি সম্মান রেখে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ২০২৫ সালের ২৯ এপ্রিল।
এদিন আদালতে আত্মসমর্পণের পর ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালতের বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক ও প্রদীপ কুমার রায় তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি পার্টি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গঙ্গাচড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারন সম্পাদক মোঃ আইয়ুব আলী, সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম চাঁন, জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রুহুল আমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলু, উপজেলা যুবদলের আহবায়ক সাজু আহমেদ স্বপন, সদস্য সচিব শাহিন আলম সোনা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান রঞ্জু, সদস্য সচিব বুলবুল আহমেদ, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোঃ কোরবান আলী, মহিলা দলের সভাপতি তৃষ্ণা খাতুন, ছাত্রদলের আহবায়ক আখতারুজ্জামান তিতাসসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতারা হুশিয়ার করে বলেন অবিলম্বে তুহিন কে নি:শর্ত মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।





















