ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে ৪১ লক্ষ টাকার চোরাই পন্য আটক 

মোঃ আবু মুছা, ভ্রাম্যমান প্রতিনিধি :
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / ১১৪ বার পঠিত
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে একচল্লিশ লক্ষ তিন হাজার দশ টাকা মূল্যের বিপুল পরিমান কসমেটিক্স সামগ্রী, ঔষধ, মাদকদ্রব্য এবং চকলেট আটক করেছে বিজিবি।
আজ বুধবার (২১ মে) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কম্বল, থ্রি-পিস, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, ফুসকা, জিরা, খাদ্য সামগ্রী, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৪১,০৩,০১০/-(একচল্লিশ লক্ষ তিন হাজার দশ)টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বেনাপোলে বিজিবির অভিযানে ৪১ লক্ষ টাকার চোরাই পন্য আটক 

সর্বশেষ পরিমার্জন: ০৮:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫