ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বেনাপোল সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে ৫ লক্ষ ৬৮ হাজার টাকার মালামাল জব্দ

সাইবুর রহমান সুমন,শার্শা
- সর্বশেষ পরিমার্জন: ১০:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ৬৯ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ আটষট্টি হাজার পাঁচশত পঞ্চাশ টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিব।
অদ্য ১৫ মে ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল শালকোনা ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৫,৬৮,৫৫০/-(পাঁচ লক্ষ আটষট্টি হাজার পাঁচশত পঞ্চাশ)* টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আরও পড়ুন:


















