ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা, ডাকাতিসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৮:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৫১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার একাধিক হত্যা, চুরি, ডাকাতি, নারী নির্যাতন, ও অপহরণসহ মোট সাতটি মামলার আসামি শাহাবুদ্দিন রাজকে (৩৮) অবশেষে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আসামি নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। পুলিশ মঙ্গলবার (২১ জানুয়ারি) তার চারপাড়া গ্রামে গোপন সূত্রে অভিযান চালিয়ে তাকে (শাহাবুদ্দিন) গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি, ২টি রাউন্ড কার্তুজ, ২টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার অত্যাধুনিক মেশিন, চোরাই ৩টি ল্যাপটপ, ১টি সিপিও, ১টি প্রজেক্টর, ১টি পানির ফিল্টার উদ্ধার করা হয়। পরে তাকে নবীনগর থানায় নিয়ে আসলে উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মীরা থানায় ভিড় জমায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘নবীনগর উপজেলার বাঙ্গরায় অবস্থিত এবাদুল করিম উচ্চ বিদ্যালয় থেকে সম্প্রতি ল্যাপটপ, সিপিও, প্রজেক্টর, পানির ফিল্টারসহ স্কুলের বেশ কিছু গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ শাহাবুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে স্কুলের চোরাইকৃত ওইসব মালামাল দেখতে পায়। এসময় তার বাড়ি থেকে দেশীয় দুটি অস্ত্র ও উক্ত মালামালসহ তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত এই আসামির বিরুদ্ধে নবীনগর থানায় আজকের দুটি মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে।’
ওসি আরো জানান, এ ঘটনায় এসআই মো. শামীম ভূঁইয়া বাদী হয়ে অস্ত্র আইনে ১টি ও স্কুলের পক্ষ থেকে আরেকটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন:


















