ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
অনুর্ধ-১৮ এশিয়া কাপ হকি
ব্রোঞ্জ পদক জয়ী তিশাকে নওগাঁ জেলা প্রশাসকের সংবর্ধনা

ফেরদৌস ওয়াহিদ, নওগাঁ
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩২:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ২৯৫ বার পঠিত

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জ পদক জিতা নারী হকি দলের সদস্য তাশফিয়া জান্নাত তিশাকে নওগাঁয় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাকে সম্মাননা স্মারক তুলে দেন। তিশার বাড়ি নওগাঁ শহরের পলিটেকনিক মোড়ের লাটাপাড়া এলাকায়।
এসময় জেলা ক্রীড়া অফিসার অরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, কালচারাল অফিসার সহ প্রশাসনের কর্মকর্তা ও হকি দলের সদস্য তিশার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা পেয়ে তিশা বলেন, শুরুটা সহজ ছিল না। কখনো খেলায় হেরে কষ্ট পেয়েছি, কখনো শরীরের ব্যথায় ভেঙে পড়েছি। কিন্তু একটিবারও ভাবিনি ছেড়ে দেব। আমার ইচ্ছা, আমি যেন একদিন জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হতে পারি। আমি চাই, দেশের নাম আরও বড় করে তুলতে। চাই আমার জেলা নওগাঁর নাম যেন সবাই জানে এই জেলার মেয়েরা পারে, স্বপ্ন দেখে, আর সেটা পূরণ করতেও জানে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, তিশা বাংলাদেশের সম্পদ। হকি কিছুটা হারিয়ে যাচ্ছিল। এখন আবার প্রাণ ফিরে পাচ্ছে। তিশাদের মাধ্যমে নতুন করে আশার আলো দেখছি। নওগাঁর প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়ের পাশে আমরা আছি।
আরও পড়ুন:


















