ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ভাণ্ডারিয়ায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ

পিরোজপুর অফিস::
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটিকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের বা মামলা রুজুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের অভিযোগ, গত ১৯ অক্টোবর দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ তেলিখালী গ্রামে বাড়ির কাছাকাছি নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই গ্রামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শিশুটি স্থানীয় ২৯ নম্বর দক্ষিণ তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় শিশুটি বাড়ি থেকে প্রায় ২০০ ফুট দূরে নদীর তীরবর্তী এলাকায় ছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে পরিবারের অভিযোগ। পরিবারের দাবি, ঘটনার পর শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় এবং বিষয়টি কাউকে জানাতে নিষেধ করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) পিরোজপুর জেলা হাসপাতালে শিশুটিকে ভীতসন্ত্রস্ত অবস্থায় দেখা যায়। এ সময় সে তার বড় বোনকে জড়িয়ে ধরে ছিল। তবে শিশুটির চিকিৎসা ও শারীরিক পরীক্ষাসংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা থানায় আসছেন বলে তিনি জানতে পেরেছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
22 October 2026

অশ্রুসিক্ত বিদায়, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

ভাণ্ডারিয়ায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ০৮:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬