ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজের ব্যতিক্রমী উদ্যোগ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে স্থানীয় যুব সমাজ।

বৃহস্পতিবার সকালে ইউনিয়নের উমরপুর হটাৎপাড়া সহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শ্যামপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব মো. মফিজউদ্দীন, বিশিষ্ট সমাজসেবক মো. সালেক মুন্সি, এনামুল হক, সাবান আলী, সোহেল, মুজাহিদ ইসলাম জুয়েল সহ স্থানীয় ২৫ থেকে ৩০ জন যুবক উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতেই এই উদ্যোগ। এটি কোনো আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, বরং সামাজিক সচেতনতামূলক কর্মসূচি। অভিযানের অংশ হিসেবে মাদক কারবারে জড়িতদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয় এবং তাদের সন্তানদের সুপথে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।

তারা আরও জানান, “আমরা মাদকমুক্ত শ্যামপুর গড়তে চাই। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এটি প্রাথমিক সতর্কতা, এরপরও না শুধরালে প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে।”

এই ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকলে এলাকা দ্রুত মাদকমুক্ত হবে বলে তারা আশাবাদী।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
22 October 2026

নগরীর পূর্ব বানিয়ে খামার এলাকা থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজের ব্যতিক্রমী উদ্যোগ

সর্বশেষ পরিমার্জন : ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬