
বিপ্লব সাহা, খুলনা: নগরীর পূর্ব বানিয়া খামার আনসার আলী গলির সামনে তুষার নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ধারণা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে ফজরের নামাজ পড়তে আসা কয়েকজন মুসল্লিদের নজরে পড়ে থাকা গুলিবিদ্ধ মরা দেহ মুসল্লিদের ধারণা বেশ কিছু সময় আগে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
পরে ঘটনাস্থলে থাকা এলাকাবাসী খুলনা সদর থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরসাইকেল ও কিছুদূর থেকে গুলির দু’টি খোসা উদ্ধার করেছে এ ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তবে ঘটনাটির বিষয়ে পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী জানায়, শেষ রাতের দিকে দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার নিকটে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তির ব্যাপারটা অনুমান করা যায় এবং গুলির শব্দ শুনতে পেলে বেশ কিছুক্ষণ পর এলাকাবাসী ঘটনা স্থলে এসে বেশ কয়েকজন মুসল্লিরা তুষার নামের গুলিবিদ্ধ এক যুবকের লাশ সনাক্ত করেছে ।
এ সময় পুলিশ প্রশাসন এসে দেখে তুষারের পিঠে দুর্বৃত্তরা গুলি করেছে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে সদর থানা পুলিশ প্রাথমিক ধারণা করছে। পরবর্তীতে সদর থানা লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ও তাকে মৃত্যু ঘোষণা করেন । সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
খুলনা থানার এসআই মো: শাহা আলম ঘটনাস্থলে এসে এলাকা তদন্তের পরে গণমাধ্যমকে বলেন, নিহত যুবক কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তার মৃত্যু হয়েছে।
খুলনা থানার অফিসার ইনচার্জ মো: লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকারীদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

বিপ্লব সাহা, খুলনা 











