ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ

মোঃ মোস্তাফিজুর রহমান রতন,নাটোর

নাটোরের লালপুরে দীর্ঘদিনের পারিবারিক জমির বিরোধের জেরে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পূর্বপরিকল্পিত হামলা, ভাঙচুর ও প্রায় ১৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলায় বাধা দেওয়ায় মোছাঃ রেহানা খাতুন (৫৫) নামের এক বৃদ্ধাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে বেরিলাবাড়ি ব্যাবসায়ী শাহীনের ব্যাবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ শাহীন আলম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন আলম জানান, উপজেলার বেরিলাবাড়ী গ্রামের চাচা মোঃ ফারুক হোসেনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ৪ অক্টোবর চাচা ফারুকসহ মহিবুর প্রাননাশের হুমকির দিলে লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শাহীন।

এতে তারা ক্ষিপ্ত হয়ে গত ৮ অক্টোবর সকালে একটি মামলায় শাহীন আলম ও তার পরিবার আদালতে হাজিরা দিতে যায় এই সুযোগে, প্রতিপক্ষ ফারুক হোসেন ও মহিবুর আলীর নেতৃত্বে বেরিলাবাড়ী জামতলা মোড়ের “মেসার্স জামতলা স্টোর” ও বাড়িতে হামলা চালায়। তারা দোকান ও বাড়ি ভাঙচুর করে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি করে। এছাড়াও ঘরের বাক্স ও ক্যাশ থেকে নগদ ১৬ লাখ ৭০ হাজার টাকা এবং ৭০ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।

এ সময় শাহীন আলমের মা বাধা দিলে প্রতিপক্ষরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় হাসুয়া ও লোহার শাবল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শাহীন আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঘটনার ১৭ দিন পেরিয়ে গেলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে আমাদের ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
21 October 2026

গত সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ০৫:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬