ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ফুলবাড়ীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।

মোঃ জাহাঙ্গীর আলম
ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার মাঝিপাড়াসহ কয়েকটি দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।

পরিদর্শনকারী দলের নেতৃত্বে ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা এবং ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির ও ফুলবাড়ী সদর ইউনিয়নে দলীয় মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মালেক।

পরিদর্শনকালে জামায়াত নেতারা পূজামণ্ডপের পরিবেশ, ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসব উদ্‌যাপনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এ সময় তাঁরা পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বিনিময়ের সুযোগ তৈরি হয়। এ সময় পূজামণ্ডপ-সংশ্লিষ্ট ব্যক্তিরা উৎসবের আয়োজন ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে নেতাদের অবহিত করেন।

পরিদর্শনকালে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং বিভিন্ন পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
21 October 2026

বড়াইগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪,পরিচয় মিলেছে ৯জনের

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

ফুলবাড়ীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।

সর্বশেষ পরিমার্জন : ০২:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬